গ্রেফতার ৩ বালি মাফিয়া - The News Lion

গ্রেফতার ৩ বালি মাফিয়া

 


দি নিউজ লায়নঃ ডিটিপিএস এলাকার বাসিন্দা এক সময় যারা বে-আইনি লোহা কারবারের সঙ্গে জড়িত ছিল।  তারাই গত ৭-৮ বছর ধরে দামোদরের বাঁকুড়া জেলার অন্তর্ভুক্ত ওয়ারিয়া মানা এলাকায় বেআইনি বালিঘাট চালাচ্ছিল বলে অভিযোগ। লোহা মাফিয়া সরবন চৌধুরীর ভাই সন্তোষ চৌধুরী অবৈধভাবে বালিঘাট চালাচ্ছিল বলে অভিযোগ।


 গত শুক্রবার বাঁকুড়ার মেজিয়ার বিডিও,পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েও বালি মাফিয়াদের খোঁজ পায়নি।তবে বে-আইনি বালি ঘাটে বালি তোলার যন্ত্র বাজেয়াপ্ত করে।এরপরেই দুর্গাপুর থানার পুলিশ শনিবার অভিযান চালায় ও তিনজনকে গ্রেফতার করল দুর্গাপুর পুলিশ। ধৃত তিন যুবকের নাম পবন সিং, টুনটুন সিং এবং জিতেন্দ্র কুমার।১৪০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয়। ধৃত 3 যুবককে দুর্গাপুর থানা থেকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা আদালতে। 


গত কয়েকদিন আগে বালি কাণ্ডের মূল অভিযুক্ত সুজয় পাল ওরফে  কেবুকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দুদিন পর দুর্গাপুরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসার আগে সমস্ত বালিঘাটে অভিযান চালাচ্ছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। প্রায় সমস্ত অবৈধ বালি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জেলা প্রশাসন সমস্ত রকম ভাবেই তৎপর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.